প্রিয় নবম-দশম শ্রেনির শিক্ষার্থীরা, তোমাদের সকলের অনুরোধ ও মতামতের ভিত্তিতে এসএসসি অনালাইনভিত্তিক নিয়মিত মডেল টেস্টের পরবর্তী রুটিন থেকে বিজ্ঞান বিভাগের জন্য প্রতিটি পরীক্ষার পূর্বে একদিনকরে ছুটি থাকবে যেন তোমরা সকলেই পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারো। এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষা বিজ্ঞান বিভাগের রটিনের সাথেই মিল রেখে নেয়া হবে।
যার ফলে তখন মাসিক পরীক্ষার সংখ্যা হবে বিজ্ঞান বিভাগের জন্য ১৫টি এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ১০টি বা ১১ টি ।
এক্ষেত্রে মাসিক ফি কমানো হবে না , এখন যেমন রয়েছে তেমনি থাকবে অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্য মাসিক ২০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ১৫০ টাকা। তবে তোমরা যারা এখন পর্যন্ত (২৩/১২/২০২০ তারিখ) studyroom4u.com এ উপরোক্ত পরিমাণ মাসিক ফি প্রদান সাপেক্ষে পরীক্ষাই অংশগ্রহণ করছো তোমাদের পরবর্তী মাসিক ফিতে ৫০ টাকা করে কম নেয়া হবে অর্থাৎ যারা ২০০ টাকা ফি দাও তারা শুধুমাত্র পরবর্তী মাসের ফি ১৫০ টাকা প্রদান করবে এবং যারা ১৫০ টাকা ফি দাও তারা শুধুমাত্র পরবর্তী মাসিক ফি ১০০ টাকা দিবে।
আমরা আশাকরি আমাদের এই সিদ্ধান্ত তোমাদের জন্য ফলপ্রসূ হবে এবং তোমরা সকলেই পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়মিত মডেল টেস্টে অংশগ্রহণের মধ্যদিতে এসএসসি পরীক্ষার প্রস্তুতিতে এগিয়ে যেতে পারবে ।
এসংক্রান্ত তোমাদের যদি কোনো মতামত বা অভিযোগ থেকে থাকে তোমরা নির্দিধায় আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা নিচে কমেন্টে জানাতে পার , আমরা অবশ্যই তোমাদের মতামতকে প্রাধান্য দিব।
Study Room for You এর সাথে থাকার জন্য ধন্যবাদ।
