শুভেচ্ছা উপহারঃ প্রতিযোগিতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী তিনজন সহ প্রথম পাঁচজন শিক্ষার্থীর জন্য থাকছে ১০০টাকা করে মোবাইল রিচার্জ।
প্রতিযোগিতার প্রশ্নপত্রের নিচের দুইটি প্রশ্ন ভূল হওয়ায় প্রশ্নপত্র থেকে প্রশ্নদুইটি বাদ দিয়ে এবং যারা প্রশ্নদুইটিতে নম্বর পেয়েছিলে তাদের প্রাপ্ত নম্বর থেকে ১ + ১ নম্বর বিয়োগ করে ফলাফল প্রস্তুত করা হয়েছে।
প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই পরীক্ষাটিতে ১ম,২য় বা ৩য় স্থান অধিকার করতে পারোনি তারা কোনোভাবে মনখারাপ করবে না। তোমরা সকলেই পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে পরবর্তী পরীক্ষাগুলোই অংশগ্রহণ করে ভালো ফলাফল করবে প্রত্যাশা করি।