Click Here to Register (Free)

আজকের দিনটি কাজে লাগাও, কালকের দিন আপনাআপনিই সুন্দর হবে

অতীত যেটা আমাদের সাথে ইতিমধ্যেই ঘটেছে এবং যেকাজগুলো আমরা ইতিমধ্যেই করেছি সেটি আর পরিবর্তন করা সম্বব নয়। সুতরাং অতীত নিয়ে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই , তবে হ্যা অতীত থেকে অবশ্যই আমাদেরকে শিক্ষা গ্রহন করতে হবে।
ভবিষ্যৎ যেটা সৃষ্টিকর্তার হাতে , ভবিষ্যতে কি হবে আমরা কেও জানিনা।
কিন্তু বর্তমান হলো তোমার জন্য সৃষ্টিকর্তার একটি নেয়ামত, এবং এই বর্তমানের সাহায্যেই তুমি তোমার ভবিষ্যৎ সুন্দর করতে পারো। ভবিষ্যতের জন্য কোনো কিছু ফেলে না রেখে যেটা করার আজকেই করে ফেলো । কারণ তুমি যদি আজকের কাজ আজকে না করে ভাবো কালকে করবো, আবার ২৪ ঘন্টা পরেই কালকের দিন তোমার কাছে বর্তমান হয়ে ফিরে আসবে তখন তুমি আবার ভাববেযে আজকে থাক কালকে করবো, এমন করতে করতে তোমার কাছে কালকের দিনটি আর আসবেই না।
যেমনঃ
১। স্কুল/প্রাইভেটের শিক্ষক পড়া দিয়েছে তুমি সেগুলো ভাবছো যে আজকে থাক কালকে পড়বো, পরবর্তী দিন আবার ভাবছো আজকে থাক কালকে পড়বো এমন করতে করতে তোমার কিন্তু পড়ার চাপ বারতেই থাকবে। কিন্তু তুমি যদি আজকের পড়া আজকেই পড়ে নাও তাহলে তুমি যেমন কালকে নতুন পড়া পড়তে পারবে ঠিক তেমন আজকের পড়ার চাপ তোমাকে কালকে নিতে হচ্ছে না।
২।বাবা-মা, শিক্ষক,গুরুজন, বন্ধু-বান্ধব, অত্মীয়-স্বজন,প্রতিবেশী যেকারো সাথে খারাপ ব্যবহার করে ফেলছো তাহলে আজকেই তার থেকে ভদ্রতার সাথে ক্ষমা চেয়া নাও। মনে রাখবে তুমি যার সাথে খারাপ ব্যবহার করেছো তার থেকে যদি ক্ষমা চাও তাহলে কিন্ত তুমি তার কাছে ছোট হবে না বরং সেই ব্যাক্তির কাছে তোমার জন্য একটি ভালো জাইগা তৈরি হবে এবং সেই ব্যক্তি দেখবে তোমাকে আগের থেকেও বেশি সম্মান দিবে।
৩।অসহায় মানুষকে সাহায্য করা, মানুষের সাথে সুন্দর ব্যবহার, বড়দেরকে শ্রদ্ধা করা এবং ছোটদেরকে স্নেহ করা, প্রতিবেশীর হক আদায় করা এবং সর্বপরি বাবা-মায়ের সাথে ভালো ব্যবহার করা তাদের কথা মান্য করা আমাদের সকলেরই দায়িত্ব এবং কর্তব্য। তোমরা যারা ভাবছো এই কাজগুলো কালকে থেকে করবে তারা কালকের পরিবর্তে আজকে থেকেই শুরু করে দাও।
৪। কোনো খারাপ অভ্যাস থাকলে সেটি আজকেই বাদ দিয়ে দাও
সর্বোপরি, অতীত নিয়ে আর দুশ্চিন্তা নয় এবং কালকের জন্য আর অপেক্ষা নয়। সকল ভালো কাজ আজকে থেকেই শুরু করে দাও এবং সকল খারাপ কাজ আজকে থেকেই বাদ দিয়ে দাও তাহলেই দেখবে ভবিষ্যৎ নিজ থেকেই সুন্দর হবে।
ধন্যবাদ
শাহাদত হোসেন
পরিচালক, স্টাডি রুম ফর ইউ
বিএসএসি ইঞ্জিঃ(৩য় বর্ষ )
ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন।
খুলনা বিশ্ববিদ্যালয় , খুলনা-৯২০৮

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *